রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ২

রাজধানীর মিরপুরের পল্লবীতে গুলির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।  শুক্রবার (০৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। তিনি বলেন, পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। একজনের মাথা ও একজনের পিঠে গুলি লেগেছে। গুলির কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পূর্বশত্রুতার জেরে গুলি করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ২

রাজধানীর মিরপুরের পল্লবীতে গুলির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। 

শুক্রবার (০৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

তিনি বলেন, পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। একজনের মাথা ও একজনের পিঠে গুলি লেগেছে।

গুলির কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পূর্বশত্রুতার জেরে গুলি করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow