রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত
রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. তানজিদ আলী (৩৫)। তিনি রাজধানীর ওয়ারীর বি কে দাশ লেন এলাকার আজগর আলীর ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমে কর্মরত ছিলেন। আহত তানজিদের বন্ধু মামুন জানান, রাতে তানজিদ পানির পাম্পের সামনে অবস্থান করছিলেন। এ সময় ৭ থেকে ১৫ জনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বাঁ হাঁটুর নিচে লাগে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে আহত ব্যক্তিকে নিয়ে আসা বন্ধু মামুনের বরাতে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, গুলিবিদ্ধ তানজিদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন বিভাগে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উ
রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. তানজিদ আলী (৩৫)। তিনি রাজধানীর ওয়ারীর বি কে দাশ লেন এলাকার আজগর আলীর ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমে কর্মরত ছিলেন।
আহত তানজিদের বন্ধু মামুন জানান, রাতে তানজিদ পানির পাম্পের সামনে অবস্থান করছিলেন। এ সময় ৭ থেকে ১৫ জনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বাঁ হাঁটুর নিচে লাগে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে আহত ব্যক্তিকে নিয়ে আসা বন্ধু মামুনের বরাতে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, গুলিবিদ্ধ তানজিদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন বিভাগে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, সায়েদাবাদ এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খৃলা বাহিনী।
What's Your Reaction?