রাজধানীতে নিহত কনটেন্ট ক্রিয়েটরের বিষয়ে যা জানা গেল

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্য গুলি ও ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। রাকিব আহমেদ (২৫) নামে নিহত এ যুবক শেখ বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত রাকিব পড়াশোনার পাশাপাশি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী গ্রামে। তার বাবা তরিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। তাদের পরিবার বর্তমানে পুরান ঢাকার নিমতলী নাজিরাবাজার এলাকার স্টাফ কোয়ার্টারে বসবাস করছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে রাকিব কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে এক যুবক তাকে ডেকে কিছুটা দূরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি করার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যর

রাজধানীতে নিহত কনটেন্ট ক্রিয়েটরের বিষয়ে যা জানা গেল

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্য গুলি ও ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। রাকিব আহমেদ (২৫) নামে নিহত এ যুবক শেখ বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত রাকিব পড়াশোনার পাশাপাশি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী গ্রামে। তার বাবা তরিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। তাদের পরিবার বর্তমানে পুরান ঢাকার নিমতলী নাজিরাবাজার এলাকার স্টাফ কোয়ার্টারে বসবাস করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে রাকিব কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে এক যুবক তাকে ডেকে কিছুটা দূরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি করার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিহত রাকিবের বন্ধু আল-আমিন ও রনি জানান, চা খাওয়ার সময় হঠাৎ হামলার শব্দ পেয়ে তারা এগিয়ে গিয়ে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow