রাজধানীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪০) আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও লেগুনার যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপর দ্রুতগামী একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে, আহত অজ্ঞাতনামা ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪০) আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও লেগুনার যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপর দ্রুতগামী একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অন্যদিকে, আহত অজ্ঞাতনামা ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?