রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল ব্যবসায়ীর
রাজধানীর কদমতলিতে বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইনের ঋষিপাড়ায় মূল রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইটার দিকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। তাৎক্ষণিকভাবে তার পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তৈয়ব আলী বলেন, ‘আনোয়ার হোসেন ব্যবসায়ী। তিনি ১২টার দিকে জুরাইন ঋষিপাড়ার মেইন রাস্তায় বৃষ্টির পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় সেখানে বিদ্যুতের ছেঁড়া তার থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কেএজেডআইএ/একিউএফ/জেআইএম
রাজধানীর কদমতলিতে বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইনের ঋষিপাড়ায় মূল রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। তাৎক্ষণিকভাবে তার পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তৈয়ব আলী বলেন, ‘আনোয়ার হোসেন ব্যবসায়ী। তিনি ১২টার দিকে জুরাইন ঋষিপাড়ার মেইন রাস্তায় বৃষ্টির পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় সেখানে বিদ্যুতের ছেঁড়া তার থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএজেডআইএ/একিউএফ/জেআইএম
What's Your Reaction?