রাজধানীতে বৃষ্টির সময় দেয়াল ধসে নারী নিহত
রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় , নিহত ওই নারীর নাম রাশেদা বেগম। মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল হঠাৎ ভেঙে পড়ল তিনি গুরুতর আহত হন। পরে দেয়ালের নিচ থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় , নিহত ওই নারীর নাম রাশেদা বেগম। মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল হঠাৎ ভেঙে পড়ল তিনি গুরুতর আহত হন।
পরে দেয়ালের নিচ থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
What's Your Reaction?