আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ফিতরা ১২০ টাকা

এবার পবিত্র রমজানের সাদকাতুল ফিতরের পরিমাণ জনপ্রতি ১২০ টাকা নির্ধারণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ মাগরিব চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আল্লামা ছাইয়্যেদ মুহাম্মাদ আনোয়ার হোসাইন তাহের জাবেরীর কার্যালয়ে সংগঠনের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের সভাপতি ড. সাইয়্যেদ মু. আবু নোমান। বৈঠকে বাজারদর পর্যালোচনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে ফিতরার ন্যূনতম পরিমাণ ১২০ টাকা নির্ধারণ করা হয়। তবে খেজুর, যব, কিসমিস ও পনিরের ক্ষেত্রে বাজারমূল্যের তারতম্য থাকায় এসব পণ্যের বেলায় এক ‘সা’ পরিমাণ ফিতরা আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে। এক সা সমপরিমাণ ধরা হয়েছে ৩ কেজি ৩০০ গ্রাম। সভায় বক্তারা বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছেম রোজার মধ্যে সংঘটিত ত্রুটি-বিচ্যুতির ক্ষতিপূরণ এবং গরিব মুসলমানদের খাদ্য সংগ্রহে সহায়তার লক্ষ্যে রাসুল (সা.) সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। এতে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন আহলে

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ফিতরা ১২০ টাকা

এবার পবিত্র রমজানের সাদকাতুল ফিতরের পরিমাণ জনপ্রতি ১২০ টাকা নির্ধারণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ মাগরিব চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আল্লামা ছাইয়্যেদ মুহাম্মাদ আনোয়ার হোসাইন তাহের জাবেরীর কার্যালয়ে সংগঠনের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের সভাপতি ড. সাইয়্যেদ মু. আবু নোমান। বৈঠকে বাজারদর পর্যালোচনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে ফিতরার ন্যূনতম পরিমাণ ১২০ টাকা নির্ধারণ করা হয়।

তবে খেজুর, যব, কিসমিস ও পনিরের ক্ষেত্রে বাজারমূল্যের তারতম্য থাকায় এসব পণ্যের বেলায় এক ‘সা’ পরিমাণ ফিতরা আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে। এক সা সমপরিমাণ ধরা হয়েছে ৩ কেজি ৩০০ গ্রাম।

সভায় বক্তারা বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছেম রোজার মধ্যে সংঘটিত ত্রুটি-বিচ্যুতির ক্ষতিপূরণ এবং গরিব মুসলমানদের খাদ্য সংগ্রহে সহায়তার লক্ষ্যে রাসুল (সা.) সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন।

এতে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আল্লামা ছাইয়্যেদ মুহাম্মাদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অধ্যক্ষ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার হযরত মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমউল্লাহ, দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা মমতাজুর রহমান, মাওলানা জাকের হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ শরীফুল্লাহ, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শহিদুল আলম ও মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।

এমআরএএইচ/এসএনআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow