রাজধানীতে স্ত্রী-শাশুড়িকে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
রাজধানীর কলাবাগানে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. হৃদয় ওরফে শিপন (৩০)। রোববার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। এদিন সকালে কলাবাগানের আলামিন রোডের একটি বাসায় হত্যাকাণ্ডটি ঘটে। কলাবাগান থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, প্রায় পাঁচ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে শিপনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিপন বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে সবজি কাটার ধারালো চাকু এনে স্ত্রীর গলা কেটে হত্যা করেন। এসময় শাশুড়ি তার মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে শিপন তাকেও একই চাকু দিয়ে গলা ও কাঁধে আঘাত করে হত্যা করেন। আরও পড়ুন বাসায় ঢুকে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগ, নিয়ে গেলেন শিশুপুত্রকে নিয়াজ মেহেদী জানান, হত্যাকাণ্ডের সময় ভুক্তভোগীর ভাই ইয়ামিন ঘটনাটি দেখে আত্মীয়স্বজনকে খবর দেয়। পরে শিপন তার এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা ক
রাজধানীর কলাবাগানে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. হৃদয় ওরফে শিপন (৩০)।
রোববার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। এদিন সকালে কলাবাগানের আলামিন রোডের একটি বাসায় হত্যাকাণ্ডটি ঘটে।
কলাবাগান থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, প্রায় পাঁচ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে শিপনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিপন বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে সবজি কাটার ধারালো চাকু এনে স্ত্রীর গলা কেটে হত্যা করেন। এসময় শাশুড়ি তার মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে শিপন তাকেও একই চাকু দিয়ে গলা ও কাঁধে আঘাত করে হত্যা করেন।
নিয়াজ মেহেদী জানান, হত্যাকাণ্ডের সময় ভুক্তভোগীর ভাই ইয়ামিন ঘটনাটি দেখে আত্মীয়স্বজনকে খবর দেয়। পরে শিপন তার এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিকেল ৫টার দিকে কলাবাগান থানার পুলিশ তাকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে কলাবাগান থানায় হত্যা মামলা হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতার শিপনকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।
কেআর/একিউএফ
What's Your Reaction?
