রাজধানীর উপকণ্ঠে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি (Associated Press)। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, একটি সেনা বিমান দুর্ঘটনায় পড়ে এতে অন্তত ১৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ১৩ জন যাত্রী এবং একজন পাইলট। বিমানটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। দুর্ঘটনার সময় এলাকাটি পাহাড়ি ও কুয়াশাচ্ছন্ন ছিল বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ছিলেন, বাকি সবাই দক্ষিণ সুদানের নাগরিক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চালাচ্ছে।

রাজধানীর উপকণ্ঠে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি (Associated Press)।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, একটি সেনা বিমান দুর্ঘটনায় পড়ে এতে অন্তত ১৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ১৩ জন যাত্রী এবং একজন পাইলট।

বিমানটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। দুর্ঘটনার সময় এলাকাটি পাহাড়ি ও কুয়াশাচ্ছন্ন ছিল বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ছিলেন, বাকি সবাই দক্ষিণ সুদানের নাগরিক।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চালাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow