রাজধানীর গুরুত্বপূর্ণ সাত পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’

রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সরকারের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আইসিটি শাখা গতকাল সোমবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অ্যাপটি মোটরসাইকেল চালকদের ফুয়েল দেওয়ার ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রাথমিকভাবে সাতটি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়। এ পরিস্থিতিতে ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাশ’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক করা সাত পাম্প হলো— আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্

রাজধানীর গুরুত্বপূর্ণ সাত পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’

রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সরকারের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আইসিটি শাখা গতকাল সোমবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

অ্যাপটি মোটরসাইকেল চালকদের ফুয়েল দেওয়ার ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রাথমিকভাবে সাতটি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়। এ পরিস্থিতিতে ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাশ’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক করা সাত পাম্প হলো— আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow