রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রাজধানীর জোয়ারসাহারায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড ‘স্বপ্ন’র নতুন একটি আউটলেট। হস্পতিবার রব ভবন, জোয়ার সাহারা বাজারের বারিধারা ডিওএইচএস পকেট গেট এর সাথে অবস্থিত এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি স্বপ্ন’র বিস্তৃত নেটওয়ার্কে ৮৬৬তম আউটলেট হিসেবে যুক্ত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল আলম রাসেল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব (অপারেশন) মো. কৌশিক রহমান হেড অফ অপারেশন, (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) এবং মো. নাসিরুল কবির, রিজিওনাল হেড অফ অপারেশন। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, আমাদের লক্ষ্য শুধু আউটলেট সম্প্রসারণে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি এলাকায় গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা গড়ে তোলা। জোয়ারসাহারার এই নতুন আউটলেটের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখানে এমন একটি পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যেখানে মানসম্মত পণ্য, সহজলভ্যতা এবং সেবার মান, সবকিছু মিলিয়ে কেনা

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রাজধানীর জোয়ারসাহারায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড ‘স্বপ্ন’র নতুন একটি আউটলেট। হস্পতিবার রব ভবন, জোয়ার সাহারা বাজারের বারিধারা ডিওএইচএস পকেট গেট এর সাথে অবস্থিত এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি স্বপ্ন’র বিস্তৃত নেটওয়ার্কে ৮৬৬তম আউটলেট হিসেবে যুক্ত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল আলম রাসেল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব (অপারেশন) মো. কৌশিক রহমান হেড অফ অপারেশন, (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) এবং মো. নাসিরুল কবির, রিজিওনাল হেড অফ অপারেশন। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, আমাদের লক্ষ্য শুধু আউটলেট সম্প্রসারণে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি এলাকায় গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা গড়ে তোলা। জোয়ারসাহারার এই নতুন আউটলেটের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখানে এমন একটি পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যেখানে মানসম্মত পণ্য, সহজলভ্যতা এবং সেবার মান, সবকিছু মিলিয়ে কেনাকাটা হবে আরও সুবিধাজনক ও আরামদায়ক।

উদ্বোধনকে ঘিরে গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিশেষ অফার ও মূল্যছাড়, যা কেনাকাটায় দেবে বাড়তি সুবিধা ও আনন্দ।

এই আউটলেটে একসাথে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী, তাজা ফলমূল ও সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য। পরিকল্পিত স্টোর বিন্যাস, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য এখানে সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ কেনাকাটার ব্যবস্থা রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow