রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন
রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ মাইক্রোবাসে একটি বিকট শব্দ শোনা যায়। এরপর গাড়ির ভেতর থেকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এ সময় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয়দের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুনের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে যানবাহনটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়, যাতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকে।
রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ মাইক্রোবাসে একটি বিকট শব্দ শোনা যায়। এরপর গাড়ির ভেতর থেকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এ সময় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয়দের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুনের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে যানবাহনটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়, যাতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকে।
What's Your Reaction?