রাজধানীর মতিঝিলে নেতাকর্মীদের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মতিঝিলের ৯ নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেলের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়। উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন স্থানীয় সমাজসেবক এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ মাহবুব। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময়সহ তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানে হাবিবুল্লাহ মাহবুব বলেন, প্রিয় নেতা হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। নেতাকর্মীদের ঐক্য ও ভালোবাসাই আমাদের শক্তি। এই ভালোবাসা ও ঐক্যকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে চাই। এ সময় তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ওয়ার্ডবাসী ও নেতাকর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেন। এলাকার উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মতিঝিলের ৯ নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেলের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন স্থানীয় সমাজসেবক এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ মাহবুব। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময়সহ তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে হাবিবুল্লাহ মাহবুব বলেন, প্রিয় নেতা হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। নেতাকর্মীদের ঐক্য ও ভালোবাসাই আমাদের শক্তি। এই ভালোবাসা ও ঐক্যকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে চাই।
এ সময় তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ওয়ার্ডবাসী ও নেতাকর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেন। এলাকার উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?