রাজনীতিতে আ.লীগ দেউলিয়া হয়ে গেছে : মীর হেলাল
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, তারা বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়ায় পরিণত হয়েছে। শুক্রবার (১৫ মে) অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকায় পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মীর হেলাল বলেন, আমরা চাই না রাজনৈতিক দেওলিয়াত্ব বাংলাদেশে থাকুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার কোনো অংশ হোক। আমাদের কর্মকাণ্ড হচ্ছে আমরা যেন আরও জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারি, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি, সেই লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যার জন্ম ইতিহাস পড়ার জন্য নয় হয়েছিল ইতিহাস সৃষ্টি করার জন্য। যার জীবন কেবল
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, তারা বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়ায় পরিণত হয়েছে।
শুক্রবার (১৫ মে) অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকায় পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মীর হেলাল বলেন, আমরা চাই না রাজনৈতিক দেওলিয়াত্ব বাংলাদেশে থাকুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার কোনো অংশ হোক। আমাদের কর্মকাণ্ড হচ্ছে আমরা যেন আরও জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারি, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি, সেই লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।
তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যার জন্ম ইতিহাস পড়ার জন্য নয় হয়েছিল ইতিহাস সৃষ্টি করার জন্য। যার জীবন কেবল বেঁচে থাকার জন্য দেশের জন্য বিলিয়ে দেওয়ার জন্য।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। তার সেই কালজয়ী উক্তি আজ বিশেষ করে মনে পড়ে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ও বাস্তবায়ন করার নিরলস পরিশ্রম করতে দেখে।’
মীর হেলাল বলেন, ইতিহাস বলে পৃথিবীতে মহাপুরুষদের প্রায় সবাই ছিলেন ক্ষণজন্মা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তেমনই একজন। তার শাহাদাতের পর বাংলাদেশ সত্যিকার অর্থেই পথ হারায়। তবে আশার কথা, তারই উত্তরাধিকার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পিতার দেখানো পথেই হেঁটে চলেছেন। দেশ এবং দেশের মানুষকে নিয়ে তার চিন্তা, পরিকল্পনায় রয়েছে নিখাদ দেশপ্রেম ও দুরদর্শিতার ছোঁয়া। মা মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশপন্থি রাজনীতির এই ধারকই যে আগামী দিনের কাণ্ডারি তা এখন আর ধারণা নয়, বরং এক অনিবার্য বাস্তবতা।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে এর স্থিতিশীলতা অতপর: আধুনিকতার পথে যাত্রা সবখানেই এই নামটি জড়িয়ে রয়েছে। তার সেই ঐতিহাসিক ‘উই রিভোল্ট’- আজ একটি নতুন বাংলাদেশের সৃষ্টি। তিনি যদি বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে স্বাধীনতা পেতে হয়তো আমাদের আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হতো।
এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা, সাবেক সদস্য দিদারুর রহমান সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, নগর যুবদলের সাবেক সহসভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন হেলাল, ফখরুল হাসান চৌধুরী রাজু, মজিবুল হক মজু, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, মুহাম্মাদ সাগির প্রমুখ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?