বিশ্বকাপে ফুটবল ভক্তদের জন্য চমক, ম্যাচ দেখলেই মিলবে ৬১ লাখ টাকা!
বিশ্বকাপ উপভোগ করতে গেলে পকেট ভারি থাকা জরুরি। ভ্রমণ, টিকিট আর থাকা-খাওয়ার খরচ মিলিয়ে বিশাল অঙ্ক চলে যায়। এবার তো সব রেকর্ড ভেঙে দিতে চলেছে খরচ। তবে ফিফা বিশ্বকাপে নতুন এক চাকরির খবর এসেছে, সব খেলা দেখার বিনিময়ে মিলবে মোটা অঙ্কের টাকা।
অবিশ্বাস্য মনে হতে পারে, তবে এটিই বাস্তব হতে চলেছে এবারের বিশ্বকাপে। ফক্স স্পোর্টস ও চাকরি খোঁজার প্ল্যাটফর্ম ‘ইনডিড’ মিলে নিয়েছে এই উদ্যোগ। তারা এমন একজন ফুটবলপ্রেমী খুঁজছে, যার একমাত্র দায়িত্ব হবে টুর্নামেন্টের সবকটি (১০৪) ম্যাচ দেখা। এই অদ্ভুত কিন্তু লোভনীয় পদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমতুল্য। তবে আসনসংখ্যা সীমিত। মাত্র এক জনকে মনোনীত করা হবে এই ‘কাজে’।
নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষভাবে নির্মিত একটি কাচের কিউবে বসে ফক্স ওয়ান প্ল্যাটফর্মে প্রতিটি ম্যাচের প্রতিটি মুহূর্ত অনুসরণ করতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট তৈরি ও শেয়ার করতে হবে, যাতে আশপাশ দিয়ে যাওয়া হাজারো পর্যটক ও পথচারী এক অনন্য লাইভ উৎসবের অংশ হতে পারেন।
প্রতিষ্ঠা

প্রতিষ্ঠান দুটি এটিকে এই মৌসুমের সেরা চাকরি হিসেবে বর্ণনা করে বলেছে, শুধু সেই উৎসাহী ভক্তই এই সুযোগ পাবেন, যিনি জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা নিতে সম্পূর্ণ প্রস্তুত। আগ্রহীরা ‘ইনডিড’-এর মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আগামী ৬ জুন একটি বেসবল ম্যাচ চলাকালে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে এই বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত হবে।