রাজনীতিতে আসতে চলেছেন বর্ষা!

রুপালি পর্দার গ্ল্যামার আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াকে বিদায় জানিয়ে এবার জনসেবার ‘বৃহত্তর ময়দানে’ নামার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার কথা শোনা গেলেও, এবার বিষয়টি আরও স্পষ্ট করলেন তার স্বামী ও আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনে যেন চমকে দিলেন এই নায়ক। ঝলমলে সেই সন্ধ্যায় অনন্ত জলিল সাফ জানিয়ে দিলেন, তার সহধর্মিণী বর্ষা এখন দেশসেবার ব্রত নিয়ে রাজনীতির পথে হাঁটতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে অনন্ত জলিল অত্যন্ত উচ্ছ্বাসিত কণ্ঠে বর্ষার মানবিক দিকটি তুলে ধরেন। তিনি বলেন,’বর্ষা স্কুল ব্যাগে করে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিলিয়ে দেয়। তার ভেতরে দেশসেবা করার এক অদম্য ইচ্ছা আছে। আমরা কোনোদিন সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু দেশসেবার স্বার্থে কোনো না কোনো রাজনৈতিক দল তো বেছে নিতেই হয়।‘ এদিকে রাজনীতিতে নামার ঘোষণা দিলেও আদর্শিক জায়গায় কোনো ছাড় দিতে নারাজ এই দম্পতি। সৎ রাজনীতির উদাহরণ টানতে গিয়ে

রাজনীতিতে আসতে চলেছেন বর্ষা!

রুপালি পর্দার গ্ল্যামার আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াকে বিদায় জানিয়ে এবার জনসেবার ‘বৃহত্তর ময়দানে’ নামার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার কথা শোনা গেলেও, এবার বিষয়টি আরও স্পষ্ট করলেন তার স্বামী ও আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনে যেন চমকে দিলেন এই নায়ক। ঝলমলে সেই সন্ধ্যায় অনন্ত জলিল সাফ জানিয়ে দিলেন, তার সহধর্মিণী বর্ষা এখন দেশসেবার ব্রত নিয়ে রাজনীতির পথে হাঁটতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে অনন্ত জলিল অত্যন্ত উচ্ছ্বাসিত কণ্ঠে বর্ষার মানবিক দিকটি তুলে ধরেন। তিনি বলেন,’বর্ষা স্কুল ব্যাগে করে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিলিয়ে দেয়। তার ভেতরে দেশসেবা করার এক অদম্য ইচ্ছা আছে। আমরা কোনোদিন সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু দেশসেবার স্বার্থে কোনো না কোনো রাজনৈতিক দল তো বেছে নিতেই হয়।‘

এদিকে রাজনীতিতে নামার ঘোষণা দিলেও আদর্শিক জায়গায় কোনো ছাড় দিতে নারাজ এই দম্পতি। সৎ রাজনীতির উদাহরণ টানতে গিয়ে অনন্ত জলিল এ সময় এনসিপির হাসনাত আব্দুল্লাহর কথা উল্লেখ করেন। তিনি বোঝাতে চেয়েছেন, বর্ষা যদি রাজনীতিতে সক্রিয় হন, তবে তা হবে গণমানুষের কল্যাণের জন্য, কেবল ক্ষমতার জন্য নয়।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে অনন্ত জলিল প্রকাশ্যেই জানিয়েছিলেন যে, তিনি বর্ষাকে একজন বলিষ্ঠ 'নেত্রী' হিসেবে দেখতে চান। বর্ষাও তখন সায় দিয়ে বলেছিলেন,  মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় এমন মহৎ কাজ বিশাল পরিসরে করার ইচ্ছা রয়েছে তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow