রাজনৈতিক অসহযোগিতায় বিঘ্নিত হচ্ছে গোমতীর রক্ষণাবেক্ষণ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদিচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিক অসহযোগিতার কারণে গোমতী নদীর রক্ষণাবেক্ষণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময় থেকে আমরা আমাদের জায়গা থেকে গোমতী চরের মাটি কাটা বন্ধ রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। শনিবার (১৮ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন বিভাগের তত্ত্বাবধানে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার হাশিমপুর (হামলা বাড়ি) এলাকায় গোমতী নদীর বাম তীরের ৩শ মিটার পুনঃপ্রক্রিয়াকরণ (বাঁধ সংস্কার) কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, গোমতী নদীর তীর ঘিরে আমাদের জীবন-জীবিকা অনেকাংশে নির্ভর করে। প্রত্যেক বছর বর্ষাকালে নদীর তীরবর্তী এলাকায় পানি উঠে তখন আমরা একটা আতঙ্কে থাকি, আমাদের একটা শঙ্কার জায়গা তৈরি হয়। আমাদের এ এলাকা ২০২৪ সালে বন্যায় প্লাবিত হয়। গত বছরও বাঁধের অনেক জায়গায় ভাঙনের প্রাদুর্ভাব দেখা দেয়। এ এলাকার জীবন-জীবিকা ও বাঁচার পূর্ণ ভূমিকা পালন করছে বেরী বাঁধগুলো। হাসনাত বলেন, এ বাঁধগুলো রক্ষণাবেক্ষণের অভাবে

রাজনৈতিক অসহযোগিতায় বিঘ্নিত হচ্ছে গোমতীর রক্ষণাবেক্ষণ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদিচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিক অসহযোগিতার কারণে গোমতী নদীর রক্ষণাবেক্ষণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময় থেকে আমরা আমাদের জায়গা থেকে গোমতী চরের মাটি কাটা বন্ধ রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শনিবার (১৮ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন বিভাগের তত্ত্বাবধানে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার হাশিমপুর (হামলা বাড়ি) এলাকায় গোমতী নদীর বাম তীরের ৩শ মিটার পুনঃপ্রক্রিয়াকরণ (বাঁধ সংস্কার) কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, গোমতী নদীর তীর ঘিরে আমাদের জীবন-জীবিকা অনেকাংশে নির্ভর করে। প্রত্যেক বছর বর্ষাকালে নদীর তীরবর্তী এলাকায় পানি উঠে তখন আমরা একটা আতঙ্কে থাকি, আমাদের একটা শঙ্কার জায়গা তৈরি হয়। আমাদের এ এলাকা ২০২৪ সালে বন্যায় প্লাবিত হয়। গত বছরও বাঁধের অনেক জায়গায় ভাঙনের প্রাদুর্ভাব দেখা দেয়। এ এলাকার জীবন-জীবিকা ও বাঁচার পূর্ণ ভূমিকা পালন করছে বেরী বাঁধগুলো।

হাসনাত বলেন, এ বাঁধগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। বিশেষ করে যেহেতু গোমতীর পাড় ঘেঁষে অনেকগুলো ব্রিকস ফিল্ড ব্রিকস ফিল্ডের কাঁচামাল অর্থাৎ গোমতীর মাটির ওপর ভিত্তি করে ব্রিকস ফিল্ডগুলো গড়ে উঠেছে।

এ সময় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সালা উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহ রিয়ার, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান খান, উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow