রাজবাড়ীতে তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে যুবকের কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় জ্বালানি তেলের পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে মো. সৌরভ ইসলাম (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের মকছেদ প্রামাণিকের ছেলে মো. সৌরভ ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক জানান, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রুবেলুর রহমান/কেএইচকে/এএসএম

রাজবাড়ীতে তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে যুবকের কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় জ্বালানি তেলের পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে মো. সৌরভ ইসলাম (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের মকছেদ প্রামাণিকের ছেলে মো. সৌরভ ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক জানান, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রুবেলুর রহমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow