রাজবাড়ীতে পানির মটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কর চাদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল একই গ্রামের মোস্তফার বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বুধবার দুপুরে ওই বাড়ির পানির মটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাশিদুল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীতে পানির মটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কর চাদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল একই গ্রামের মোস্তফার বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বুধবার দুপুরে ওই বাড়ির পানির মটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাশিদুল।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow