ফ্যাসিবাদী কায়দায় আবার জামায়াত নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে: নাজিব মোমেন

দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুলাই সনদ ও গণভোটের রায়ের বাস্তবায়ন এবং মসজিদের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টার তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিব মোমেন। তিনি বলেছেন, সরকারদলীয় কিছু সংখ্যক সংসদ সদস্য ফ্যাসিবাদের মতো বক্তব্য দিয়ে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। মঙ্গলবার (২৩ জুন) সংসদ ভবন প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তিনি এসব কথা বলেন। নাজিবুর রহমান মোমেন বলেছেন, আমরা সংসদে গত কয়েকদিন ধরে লক্ষ করছি কিছু সরকারদলীয় সংসদ সদস্য ফ্যাসিবাদী কায়দায় আবার জামায়াতকে নিষেধের দাবি তুলছেন। আবার বলছেন যে মসজিদে রাজনীতি করা যাবে না—এটাও নিষেধের দাবি তুলছেন। এই ফ্যাসিবাদী ভাষা আমরা আগেও শুনেছি। নতুন করে শুনতে হচ্ছে, এটা আমাদের জন্য একটা কনসার্নিং। তিনি বলেন, কয়েকদিন আগে গাইবান্ধায় ছাত্রশিবিরের একজন দায়িত্বশীলকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে এবং সাইফুল্লাহকে নামের আরেকজনকে হত্যা করা হয়েছে। এই বিষয়সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সারাদেশের খুন, ধর্ষণ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে—আজও পত্রিকার রিপোর্টে এসেছে আমরা দেখেছি যে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্

ফ্যাসিবাদী কায়দায় আবার জামায়াত নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে: নাজিব মোমেন

দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুলাই সনদ ও গণভোটের রায়ের বাস্তবায়ন এবং মসজিদের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টার তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিব মোমেন। তিনি বলেছেন, সরকারদলীয় কিছু সংখ্যক সংসদ সদস্য ফ্যাসিবাদের মতো বক্তব্য দিয়ে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।
 
মঙ্গলবার (২৩ জুন) সংসদ ভবন প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তিনি এসব কথা বলেন।

নাজিবুর রহমান মোমেন বলেছেন, আমরা সংসদে গত কয়েকদিন ধরে লক্ষ করছি কিছু সরকারদলীয় সংসদ সদস্য ফ্যাসিবাদী কায়দায় আবার জামায়াতকে নিষেধের দাবি তুলছেন। আবার বলছেন যে মসজিদে রাজনীতি করা যাবে না—এটাও নিষেধের দাবি তুলছেন। এই ফ্যাসিবাদী ভাষা আমরা আগেও শুনেছি। নতুন করে শুনতে হচ্ছে, এটা আমাদের জন্য একটা কনসার্নিং।

তিনি বলেন, কয়েকদিন আগে গাইবান্ধায় ছাত্রশিবিরের একজন দায়িত্বশীলকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে এবং সাইফুল্লাহকে নামের আরেকজনকে হত্যা করা হয়েছে। এই বিষয়সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সারাদেশের খুন, ধর্ষণ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে—আজও পত্রিকার রিপোর্টে এসেছে আমরা দেখেছি যে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ বিষয়ে আমরা একটা ৬৮ বিধিতে জনগুরুত্বপূর্ণ হিসেবে আলোচনার একটা প্রস্তাব এনেছিলাম, এটাকে রিজেক্ট করা হয়েছে।

তিনি বলেন,  আমরা লক্ষ্য করেছি স্বরাষ্ট্রমন্ত্রী অনেক তুচ্ছ বিষয়েও দেখা যাচ্ছে সংসদে বিবৃতি দিচ্ছেন। কিন্তু এ রকম গুরুতর যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এটা নিয়ে সংসদে কোনো কথা হচ্ছে না। আমরা নোটিশ আনলাম, আমাদের নোটিশটা সেভাবে আমলে নেওয়া হলো না। আমরা আশা করবো গুরুত্ব বিবেচনায় খুব দ্রুত এটা নিয়ে আলোচনা হবে।

​প্রশ্নের জবাব তিনি বলেন, মসজিদে কি হবে না হবে এটাতো মুসুল্লিদের, যারা ইসলামের কথা বলে তাদেরতো আপনি বাধা দিতে পারেন না। আমাদের মসজিদগুলোতে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে। এগুলাকে যদি পলিটিক্যাল কালার দিয়ে এগুলাকে যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ।

জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, আমাদের অবস্থান একই রকম রয়েছে। সংবিধানের আমরা বলেছি সংস্কার চাই আমরা। জনগণ যে গণভোট দিয়েছে, এটার পরিপূর্ণ বাস্তবায়ন চাই। এটা নিয়ে গত সেশনে আমরা কথা বলেছি, ওয়াকআউট করেছি, আমাদের অবস্থান আগের মতোই রয়েছে।

এমওএস/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow