রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালি, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর 'কলস' মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে এই মিছিল বের হয়।মিছিল শেষে সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু কর্মী, সমর্থক ও ভোটারদের সাথে সাক্ষাৎ করেন এবং কথা বলেন। তিনি আগামী ১২ তারিখ 'কলস' মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে 'কলস' মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আশকার দানিয়েল সিপার মিয়া, শ্রমিক দলের নেতা শহিদ সরদার, যুবদলের নেতা ফরিদ সরদার, ইউপি সদস্য জাকির হোসেনসহ মৌরাট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালি, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর 'কলস' মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে এই মিছিল বের হয়।

মিছিল শেষে সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু কর্মী, সমর্থক ও ভোটারদের সাথে সাক্ষাৎ করেন এবং কথা বলেন। তিনি আগামী ১২ তারিখ 'কলস' মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে 'কলস' মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আশকার দানিয়েল সিপার মিয়া, শ্রমিক দলের নেতা শহিদ সরদার, যুবদলের নেতা ফরিদ সরদার, ইউপি সদস্য জাকির হোসেনসহ মৌরাট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow