রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ

অপরিপক্ব আম বাজারজাত রোধে রাজশাহীতে চলতি মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে কোনো আম গাছ থেকে নামানো বা বাজারজাত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়। প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, সকল প্রকার গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, বারি আম-৪ আগামী ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে গাছ থেকে নামানো যাবে। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছর সংগ্রহ ও বাজারজাত করা যাবে। সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে। কেউ যেন নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম বাজারে আনতে না পারে, সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। মতবিনিময় সভা

রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ

অপরিপক্ব আম বাজারজাত রোধে রাজশাহীতে চলতি মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে কোনো আম গাছ থেকে নামানো বা বাজারজাত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, সকল প্রকার গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, বারি আম-৪ আগামী ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে গাছ থেকে নামানো যাবে। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছর সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ

সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে। কেউ যেন নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম বাজারে আনতে না পারে, সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও কুরিয়ার সার্ভিস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow