রাজশাহীতে হামে শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ রোগী ভর্তি হয়েছে। বুধবার (৬ মে) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।  রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ১৩ জন। হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১১১ রোগী। এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow