রাজশাহী পৌঁছানোর পর অভিনেতা সুমনের দাফন
অভিনেতা শামস সুমনের মরদেহ রাজশাহীতে পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে যানজটের কারণে তার স্ত্রী ও সন্তানরা সময়মতো রাজশাহী পৌঁছাতে না পারায় দাফনের সময় পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এশার নামাজের পর নগরের হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হবে। এদিন সকালে মরদেহটি নগরের ঝাউতলা মিঠুর মোড় এলাকায় তার বাসায় পৌঁছালে শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। পরে জোহরের নামাজের পর ঝাউতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অলীউল আলম, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ অনেকে। জানাজা শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়। এদিকে বুধবার (১৮ মার্চ) রাত ১১টায় লন্ডন থেকে ঢাকায় পৌঁছান সুমনের স্ত্রী ফারজানা শামস লিজা, ছেলে জুবায়ের শামস শাহিল, জুবায়েদ শামস সাফিন এবং মেয়ে সায়ান শামস। পরে তারা রাজশাহীর উদ্দেশে রওনা দেন। পথে যানজটে আটকে পড়েন তারা। সু
অভিনেতা শামস সুমনের মরদেহ রাজশাহীতে পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে যানজটের কারণে তার স্ত্রী ও সন্তানরা সময়মতো রাজশাহী পৌঁছাতে না পারায় দাফনের সময় পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এশার নামাজের পর নগরের হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হবে। এদিন সকালে মরদেহটি নগরের ঝাউতলা মিঠুর মোড় এলাকায় তার বাসায় পৌঁছালে শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ।
পরে জোহরের নামাজের পর ঝাউতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অলীউল আলম, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ অনেকে। জানাজা শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়।
এদিকে বুধবার (১৮ মার্চ) রাত ১১টায় লন্ডন থেকে ঢাকায় পৌঁছান সুমনের স্ত্রী ফারজানা শামস লিজা, ছেলে জুবায়ের শামস শাহিল, জুবায়েদ শামস সাফিন এবং মেয়ে সায়ান শামস। পরে তারা রাজশাহীর উদ্দেশে রওনা দেন। পথে যানজটে আটকে পড়েন তারা।
সুমনের ছোট ভাই সাংবাদিক রাশেদ ইবনে ওবায়েদ রিপন বলেন, ঢাকায় থেকে রাজশাহী আসার পথে যমুনা সেতু এলাকায় তীব্র যানজটে পড়েন সুমনের স্ত্রী-সন্তানরা। এ কারণে তারা সময়মতো পৌঁছাতে পারেননি। তাদের উপস্থিতিতে দাফন সম্পন্ন করতে এশার নামাজের পর নগরের হেতেমখাঁ গোরস্থানে দাফনের সময় নির্ধারণ করা হয়েছে।
রাজশাহীতে জন্ম নেওয়া শামস সুমন ছোটোবেলা থেকেই মেধাবী ছিলেন। ১৯৮২ সালে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পাস করে তিনি রাজশাহী শিক্ষাবোর্ডে মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেন। ১৯৮৪ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শৈশব থেকেই অভিনয় ও আবৃত্তিতে পারদর্শী সুমন বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে পরিচিতি পান। তিনি রাজশাহী আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য ছিলেন। ঢাকায় এসে প্রথমে মঞ্চনাটকে যুক্ত হয়ে পরবর্তীতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন।
২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ৬১ বছর বয়সে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?