রাজস্ব আদায় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা, কাস্টমসে ১৭০২ মামলা
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে চার লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, কাস্টমস সংক্রান্ত কর ফাঁকির দায়ে এ পর্যন্ত এক হাজার ৭০২টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১ হাজার ২৯২টি মামলা। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের বর্তমান রাজস্ব পরিস্থিতি ও কর ফাঁকির বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপের তথ্য তুলে ধরেন। যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অংশের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এ লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকার রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে। কর ফাঁকি রোধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, কাস্টমস সংক্রান্ত কর ফাঁকির দায়ে এ পর্যন্ত ১ হাজার ৭০২টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে আইনি প্রক্রিয়া জোরদারের মাধ্য
ভবিষ্যতে রাজস্ব আহরণ আরও বাড়ানোর লক্ষ্যে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী।
What's Your Reaction?
