রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর শেষকৃত্য সম্পন্ন
কুমিল্লায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধারের একদিন পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের নিজ বাড়ির আঙিনায় ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়।
এর আগে, শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় আইরিশ হিল হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। স্বজনেরা লাশবাহী ফ্রিজিয়ান গাড়িতে করে মরদেহ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত বুলেট বৈরাগী (৩৫) টুঙ্গিপাড়ার ডুমুরিয়া উত্তরপাড়া (বাবুপাড়া) গ্রামের সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে ঢাকা রাজস্ব কার্যালয়ে যোগ দেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন।
চাকরির সুবাদে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এল

চাকরির সুবাদে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ১১ এপ্রিল প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন। কাছাকাছি পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার কথা বলেন। এরপর হঠাৎ তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সকাল আটটার দিকে মহাসড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা পরে হাইওয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। তাঁর মুখমণ্ডলে রক্তাক্ত চিহ্ন ছিল বলে স্বজনেরা জানান।
পরিবারের অন্য সদস্য (কাকা) সুশান্ত বৈরাগী বলেন, বুলেট ছিলেন অত্যন্ত শান্ত, বিনয়ী ও পরিশ্রমী মানুষ। তার বাবা সুশীল বৈরাগী ছেলেকে পড়ালেখা করাতে ২৭ শতক ধানের জমি বিক্রি করেছিলেন। মা লিলিমা বৈরাগী নিজের স্বর্ণ বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন। বুলেট নিজেও অভাবের মধ্যেও সংগ্রাম চালিয়ে গেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে প্রথমে খাদ্য অধিদপ্তরে চাকরি শুরু করেন, পরে রাজস্ব বিভাগে যোগ দেন।
তার বাবা-মা, স্ত্রী ও এক বছর বয়সি ছেলে অভয়কে রেখে বুলেটের এমন মৃত্যুতে পরিবার ও পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।