রাতের আঁধারে কৃষকের গাভি-বাছুর চুরি, জবাই করে মাংস নিয়ে গেলো চোর

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে গাভি ও বাছুর চুরির পর হাওরে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার পাটলি ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত গভীর রাতে আলীপুর গ্রামের রবিউল ইসলামের বসতঘর থেকে একটি গাভি ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা। বুধবার (২৫ মার্চ) ভোরে ঘুম থেকে উঠে গরু না পেয়ে আশপাশে তিনি খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে হাওরের ধানক্ষেতে গিয়ে দেখেন, চুরি হওয়া গাভি ও বাছুরটির শিং ও চামড়া রেখে মাংস নিয়ে গেছে চোরেরা। ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম বলেন, ‘চুরি হওয়া গাভি ও বাছুর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখন কী করবো ভেবে পাচ্ছি না।’ পাটলি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু ছালেহ বলেন, ‘এমন ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি। জীবনেও শুনিনি। ঘটনাটি খুবই দুঃখনজক।’ এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখা হবে।’ লিপসন আহমেদ/এসআর/জেআইএম

রাতের আঁধারে কৃষকের গাভি-বাছুর চুরি, জবাই করে মাংস নিয়ে গেলো চোর

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে গাভি ও বাছুর চুরির পর হাওরে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার পাটলি ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত গভীর রাতে আলীপুর গ্রামের রবিউল ইসলামের বসতঘর থেকে একটি গাভি ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা। বুধবার (২৫ মার্চ) ভোরে ঘুম থেকে উঠে গরু না পেয়ে আশপাশে তিনি খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে হাওরের ধানক্ষেতে গিয়ে দেখেন, চুরি হওয়া গাভি ও বাছুরটির শিং ও চামড়া রেখে মাংস নিয়ে গেছে চোরেরা।

ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম বলেন, ‘চুরি হওয়া গাভি ও বাছুর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখন কী করবো ভেবে পাচ্ছি না।’

পাটলি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু ছালেহ বলেন, ‘এমন ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি। জীবনেও শুনিনি। ঘটনাটি খুবই দুঃখনজক।’

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখা হবে।’

লিপসন আহমেদ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow