রাতের আঁধারে দুপক্ষের সংঘর্ষ 

সিলেটের গোয়াইনঘাটে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বড় ধন গ্রামের ভিত্তিখেল হাওরে এ ঘটনা ঘটে। জানা যায়, ইউপি চেয়ারম্যান লোকমান শিকদারের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বড় ধন গ্রামের ভিত্তিখেল হাওরে তার লোকজন ও বাউরবাগ গ্রামের রহমান গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান কালবেলাকে বলেন, ইউপি চেয়ারম্যান লোকমান শিকদারের জমি থেকে কয়েক দিন ধরে বোমা মেশিন ও এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে শিকদারের লোকজন। বালু উত্তোলনের ফলে কৃষিজমি ধ্বংস হওয়াতে বাউরবাগ গ্রামের লোকজন এ ব্যাপারে বারবার প্রতিবাদ করে আসছিল। সকাল থেকেই কয়েক দফায় বোমা মেশিনের ড্রাইভার ও শ্রমিকদের মধ্যে উত্তেজনার ঘটনাও ঘটে। রাত ১১টায় লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ত

রাতের আঁধারে দুপক্ষের সংঘর্ষ 
সিলেটের গোয়াইনঘাটে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বড় ধন গ্রামের ভিত্তিখেল হাওরে এ ঘটনা ঘটে। জানা যায়, ইউপি চেয়ারম্যান লোকমান শিকদারের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বড় ধন গ্রামের ভিত্তিখেল হাওরে তার লোকজন ও বাউরবাগ গ্রামের রহমান গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান কালবেলাকে বলেন, ইউপি চেয়ারম্যান লোকমান শিকদারের জমি থেকে কয়েক দিন ধরে বোমা মেশিন ও এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে শিকদারের লোকজন। বালু উত্তোলনের ফলে কৃষিজমি ধ্বংস হওয়াতে বাউরবাগ গ্রামের লোকজন এ ব্যাপারে বারবার প্রতিবাদ করে আসছিল। সকাল থেকেই কয়েক দফায় বোমা মেশিনের ড্রাইভার ও শ্রমিকদের মধ্যে উত্তেজনার ঘটনাও ঘটে। রাত ১১টায় লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তারা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।  আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  জানা গেছে, লোকমান শিকদার পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। এসময় তার মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গোয়াইনঘাট থানার এসআই বিশ্বজিৎ কুমার কালবেলা কে বলেন,অবৈধভাবে বালু উওোলন কে কেন্দ্র করে রহমান গ্রুপ ও শিকদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন। তারা বর্তমানে গোয়াইনঘাট  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) কবীর হোসেন কালবেলাকে বলেন, রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow