রাতে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন রংপুর-৩ (সদর-মহানগর) আসনের (হিজড়া) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর নূরপুরে সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে হিজড়া জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি তোলেন। সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী জানান, হিজড়া জনগোষ্ঠীসহ সব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে রংপুর-৩ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে দীর্ঘদিন পিছিয়ে থাকা নারী জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে নারীরা সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। ৫০টি সংরক্ষিত আসনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো সংরক্ষিত আসন দেওয়া হয়নি। নারীদের পাশাপাশি হিজড়া সম্প্রদায়সহ সব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি। আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। আমাদের প্রান্তিকতা থেকে মুক্তি দেওয়া হোক। কারো সঙ্গে আপোষ কিংবা বিক্রি না হয়ে বৈষম্যের প্রতিব

রাতে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন রংপুর-৩ (সদর-মহানগর) আসনের (হিজড়া) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর নূরপুরে সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে হিজড়া জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী জানান, হিজড়া জনগোষ্ঠীসহ সব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে রংপুর-৩ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে দীর্ঘদিন পিছিয়ে থাকা নারী জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে নারীরা সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। ৫০টি সংরক্ষিত আসনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো সংরক্ষিত আসন দেওয়া হয়নি। নারীদের পাশাপাশি হিজড়া সম্প্রদায়সহ সব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি। আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। আমাদের প্রান্তিকতা থেকে মুক্তি দেওয়া হোক।

কারো সঙ্গে আপোষ কিংবা বিক্রি না হয়ে বৈষম্যের প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন দাবি করে রানী আরও বলেন, আমাকে ভুল বুঝবেন না, কষ্ট পাবেন না। আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপোস করে না। এটি কোনো বিদায় নয়; এটি বৈষম্যের বিরুদ্ধে একটি দৃঢ়, নীতিগত ও শান্তিপূর্ণ অবস্থান। একই সঙ্গে আমার এই যৌক্তিক দাবির পক্ষে সংহতি জানিয়ে আমার হাতকে শক্তিশালী করবেন, যাতে করে হিজড়া জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায় করা সম্ভব হয়।

২০২৪ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন রানী। মনোনয়ন না পাওয়ায় পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তিনি। তখন প্রায় ২৪ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

রানী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান, বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালসহ এখন মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow