রাতে ‘জ্বীন নিয়ে যাওয়ার’ দাবি, সকালে পুকুরে মিললো শিশুর মরদেহ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৪৫ দিন বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, রাতে ‘জ্বীনের মতো’ এক নারী শিশুটিকে নিয়ে যায়। তবে পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে ঘটে। শনিবার (২৫ এপ্রিল) সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাশিয়ালী গ্রামের মিজি বাড়ির বাসিন্দা নাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম রাত আনুমানিক ৩টার দিকে প্রাকৃতিক প্রয়োজনে ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, বিছানায় শুয়ে থাকা তাদের ৪৫ দিন বয়সী শিশু সন্তান ইমন মিজি নেই। এসময় তিনি স্বামী রাজির হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, কালো বোরখা পরা ‘জ্বীনের মতো’ এক নারী এসে শিশুটিকে নিয়ে গেছে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি

রাতে ‘জ্বীন নিয়ে যাওয়ার’ দাবি, সকালে পুকুরে মিললো শিশুর মরদেহ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৪৫ দিন বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, রাতে ‘জ্বীনের মতো’ এক নারী শিশুটিকে নিয়ে যায়। তবে পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে ঘটে। শনিবার (২৫ এপ্রিল) সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাশিয়ালী গ্রামের মিজি বাড়ির বাসিন্দা নাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম রাত আনুমানিক ৩টার দিকে প্রাকৃতিক প্রয়োজনে ঘর থেকে বের হন।

কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, বিছানায় শুয়ে থাকা তাদের ৪৫ দিন বয়সী শিশু সন্তান ইমন মিজি নেই। এসময় তিনি স্বামী রাজির হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, কালো বোরখা পরা ‘জ্বীনের মতো’ এক নারী এসে শিশুটিকে নিয়ে গেছে।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিক আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পানিতে শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

শরীফুল ইসলাম/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow