রাতে মাঠে নামছে বাংলাদেশ-সান মারিনো, আলোচিত ম্যাচের ১০ তথ্য

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সান মারিনো। ম্যাচটিকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এক নজরে দেখে নেওয়া যাক আলোচিত এই ম্যাচের ১০টি গুরুত্বপূর্ণ তথ্য— ১. ইতিহাসের প্রথম সাক্ষাৎ বাংলাদেশ ও সান মারিনো জাতীয় ফুটবল দল এই প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামছে। ২. ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচটি একটি অফিসিয়াল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে। ৩. সান মারিনোর ঘরের মাঠে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে খেলা। ৪. ফারো দ্বীপপুঞ্জ এবং অ্যান্ডোরার বিপক্ষে সাম্প্রতিক ইতিবাচক পারফরম্যান্সের পর সান মারিনো কোচ রবার্তো চেভোলি দলের খেলায় ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিচ্ছেন। ৫. ম্যাচের ফলাফলের চেয়ে দলের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মাঠের পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ বলছেন চেভোলি। ৬. সান মারিনোর স্ট্রাইকার ফিলিপ্পো বেরার্দি জানিয়েছেন, বাংলাদেশের মতো নতুন প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নিয়ে দলের খেলোয়াড়রা দারুণ রোমাঞ্চিত। ৭. ভিডিও বিশ্লেষণ করে বাংলাদেশের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক সম্পর্কে ধার

রাতে মাঠে নামছে বাংলাদেশ-সান মারিনো, আলোচিত ম্যাচের ১০ তথ্য

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সান মারিনো। ম্যাচটিকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এক নজরে দেখে নেওয়া যাক আলোচিত এই ম্যাচের ১০টি গুরুত্বপূর্ণ তথ্য—

১. ইতিহাসের প্রথম সাক্ষাৎ বাংলাদেশ ও সান মারিনো জাতীয় ফুটবল দল এই প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামছে।

২. ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচটি একটি অফিসিয়াল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে।

৩. সান মারিনোর ঘরের মাঠে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে খেলা।

৪. ফারো দ্বীপপুঞ্জ এবং অ্যান্ডোরার বিপক্ষে সাম্প্রতিক ইতিবাচক পারফরম্যান্সের পর সান মারিনো কোচ রবার্তো চেভোলি দলের খেলায় ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিচ্ছেন।

৫. ম্যাচের ফলাফলের চেয়ে দলের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মাঠের পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ বলছেন চেভোলি।

৬. সান মারিনোর স্ট্রাইকার ফিলিপ্পো বেরার্দি জানিয়েছেন, বাংলাদেশের মতো নতুন প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নিয়ে দলের খেলোয়াড়রা দারুণ রোমাঞ্চিত।

৭. ভিডিও বিশ্লেষণ করে বাংলাদেশের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক সম্পর্কে ধারণা নিয়েছে সান মারিনো শিবির।

৮. বাংলাদেশ সম্প্রতি নতুন কোচ নিয়োগ দেওয়ায় দলটির খেলার ধরনে কৌশলগত পরিবর্তন বা চমক থাকতে পারে বলে মনে করছেন চেভোলি।

৯. ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে, সফরকারী সমর্থকদের জন্য বরাদ্দ সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

১০. বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে আগামী ৯ জুন হাঙ্গেরিতে আজারবাইজানের বিপক্ষে আরেকটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে সান মারিনো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow