রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩
ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই হাতে বড় দুটি রান্নাঘরের ছুরি নিয়ে তিন নারীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) শহরের পোর্ত দ্য ক্লিশি এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীকে পথচারীরা আটকে রাখার পর কর্তব্যরত নন এমন এক পুলিশ কর্মকর্তা তাকে গ্রেপ্তার করেন। খবর রয়টার্সের।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, হামলায় আহত তিন নারীর বয়স ১৯, ২৪ ও ৩৬ বছর। তাদের একজন অন্তঃসত্ত্বা। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লম্বা কালো চুলের এক ব্যক্তি হালকা রঙের ট্র্যাকস্যুট পরে দুই হাতে দুটি বড় ছুরি নিয়ে এক তরুণীকে তাড়া করে আঘাত করার চেষ্টা করছেন। তবে ওই তরুণী আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পথচারী হামলাকারীকে মাটিতে ফেলে চেপে ধরেছেন। এ সময় তার ব্যবহৃত দুটি ছুরি পাশের একটি পথচারী পারাপারের স্থানে পড়ে থাকতে দেখা যায়। মাটিতে শুয়ে থাকা অবস্থায় তিনি বলতে থাকেন, ‘আল্লাহ আমাকে এ কাজের নির্দেশ দিয়েছেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ২৬ বছর বয়সী মোহাম্মদ আলি বুহাদজার, যিনি ভিডিও ধা

ঘটনার প্রত্যক্ষদর্শী ২৬ বছর বয়সী মোহাম্মদ আলি বুহাদজার, যিনি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তিনি রয়টার্সকে বলেন, লোকটিকে এক নারীকে পেছন থেকে ছুরিকাঘাত করতে দেখে আমি চিৎকার করে বলি, চলুন, তাকে থামাই। এরপর কয়েকজন এগিয়ে আসেন।
তিনি বলেন, এক ব্যক্তি তার দিকে একটি স্যুটকেস ছুড়ে মারেন। এতে তার হাত থেকে ছুরি পড়ে যায়। তখন আমি তার পা ঝাঁকিয়ে ফেলে দিই এবং অন্যদের সহায়তায় তাকে মাটিতে চেপে ধরি।
স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, দায়িত্বে না থাকা এক পুলিশ কর্মকর্তা ওই হামলাকারীকে আটক করেন। তিনি ওই কর্মকর্তার সাহসিকতার প্রশংসা করেন।
হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নুনেজ জানান, আটক ব্যক্তির পরিচয়ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের সময় তার বক্তব্য ছিল অসংলগ্ন।
ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবাদবিষয়ক প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসবাদ-সংক্রান্ত তদন্তের আওতায় নেওয়া হবে কি না, তা বিবেচনা করা হচ্ছে।