রান্নাঘরে ময়লার স্তূপ: হোটেল সোনালীকে এক লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকার রয়েল রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের অভিযোগে দুই হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে হোটেল সোনালীকে এক লাখ টাকা এবং একই এলাকার হোটেল কর্ণফুলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৫ মে) অধিদপ্তরের জেলা কার্যালয় সিএমপির সহায়তায় এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও মাহমুদা আক্তার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, অভিযান চলাকালে দেখা যায়, হোটেল সোনালীর রান্নাঘরে ময়লা-আবর্জনার স্তূপের পাশেই খাবার তৈরি করা হচ্ছিল এবং আবর্জনা থেকে মাছি উড়ে এসে খাবারে বসতে দেখা যায়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এমন পরিবেশের কারণে হোটেলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় হোটেল কর্ণফুলীতে অপরিচ্ছন্নতার পাশাপাশি খাদ্যপণ্যে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সহকারী পরি

রান্নাঘরে ময়লার স্তূপ: হোটেল সোনালীকে এক লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকার রয়েল রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের অভিযোগে দুই হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে হোটেল সোনালীকে এক লাখ টাকা এবং একই এলাকার হোটেল কর্ণফুলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ মে) অধিদপ্তরের জেলা কার্যালয় সিএমপির সহায়তায় এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও মাহমুদা আক্তার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, অভিযান চলাকালে দেখা যায়, হোটেল সোনালীর রান্নাঘরে ময়লা-আবর্জনার স্তূপের পাশেই খাবার তৈরি করা হচ্ছিল এবং আবর্জনা থেকে মাছি উড়ে এসে খাবারে বসতে দেখা যায়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এমন পরিবেশের কারণে হোটেলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় হোটেল কর্ণফুলীতে অপরিচ্ছন্নতার পাশাপাশি খাদ্যপণ্যে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

সহকারী পরিচালক মাহমুদা আক্তার বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow