রাবির আবাসন সংকট নিরসনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আবাসন সংকট নিরসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মঞ্চ ২৪, বিশ্ববিদ্যালয় শাখা। এ সময়, তারা আবাসন সংকট নিরসন না হলে প্রশাসনিক ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচি আয়োজিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের দ্রুত সমাধান, পর্যাপ্ত আবাসিক আসন বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর প্রতি আহ্বান জানান তারা। মঞ্চ-২৪-এর মিডিয়া সমন্বয়ক আল ইমরান জিহাদ বলেন, ‘রাবির শিক্ষার্থীরা আর হলের বাইরে থাকতে চায় না। তারা পড়াশোনার উপযোগী পরিবেশ চায়। শিক্ষার্থীদের আবাসন-সংকট দূর করতে না পারলে তাদের আবাসন ভাতা দিতে হবে। প্রতিবছর ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়ন করতে হবে।’ তিনি

রাবির আবাসন সংকট নিরসনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আবাসন সংকট নিরসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মঞ্চ ২৪, বিশ্ববিদ্যালয় শাখা। এ সময়, তারা আবাসন সংকট নিরসন না হলে প্রশাসনিক ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচি আয়োজিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের দ্রুত সমাধান, পর্যাপ্ত আবাসিক আসন বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর প্রতি আহ্বান জানান তারা।

মঞ্চ-২৪-এর মিডিয়া সমন্বয়ক আল ইমরান জিহাদ বলেন, ‘রাবির শিক্ষার্থীরা আর হলের বাইরে থাকতে চায় না। তারা পড়াশোনার উপযোগী পরিবেশ চায়। শিক্ষার্থীদের আবাসন-সংকট দূর করতে না পারলে তাদের আবাসন ভাতা দিতে হবে। প্রতিবছর ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়ন করতে হবে।’

তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাজশাহীতে একজন শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। এই ব্যয় বহন করা অনেক শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্ভব হয় না। তাই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর কাছে আহ্বান জানাই, অতি দ্রুত শিক্ষার্থীদের আবাসন-সংকট দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

মঞ্চ-২৪-এর সদস্য তালহা তামিম বলেন, বাংলাদেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসন সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে। প্রতিষ্ঠার ৭২ বছর পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে পারেনি। রাজশাহী শহরে পর্যাপ্ত টিউশনেরও সুযোগ নেই। ফলে মেস ভাড়া ও জীবনযাত্রার ব্যয় বহন করতে গিয়ে অনেক শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়ছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব।’

মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭১ থেকে ৭৩ ব্যাচের অনেক শিক্ষার্থী এখনো হল সুবিধা পায়নি। অথচ রাকসু নির্বাচনের আগে বিভিন্ন ছাত্রনেতা আবাসন সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি।

তিনি আরও বলেন, আজকের কর্মসূচির পরও যদি প্রশাসন কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবন ও রাকসু ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি প্রতিটি বিভাগে সমন্বয়ক ঘোষণা করে আগামী সপ্তাহ থেকে আবাসন সংকট নিরসনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow