রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি

মোংলা-খুলনা মহাসড়কের রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাগেরহাট জেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এই তদন্ত কমিটি গঠন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্যরা হলেন- পুলিশ বিভাগের বাগেরহাটের রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিদর্শক। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, খুলনা-মোংলা মহাসড়কে দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ যৌথ সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তিনি আরও বলেন, মহাসড়কে দুর্ঘটনাটি কীভাবে ঘটলো, কার অবহেলায় ঘটলো তার সঠিক কারণ অনুসন্ধান করতে এই তদন্ত কমিটি কাজ করবে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি

মোংলা-খুলনা মহাসড়কের রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাগেরহাট জেলা প্রশাসন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এই তদন্ত কমিটি গঠন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- পুলিশ বিভাগের বাগেরহাটের রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিদর্শক।

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, খুলনা-মোংলা মহাসড়কে দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ যৌথ সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

তিনি আরও বলেন, মহাসড়কে দুর্ঘটনাটি কীভাবে ঘটলো, কার অবহেলায় ঘটলো তার সঠিক কারণ অনুসন্ধান করতে এই তদন্ত কমিটি কাজ করবে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যার অবহেলা প্রমাণিত হবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।

আবু হোসাইন সুমন/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow