রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় পেছালো

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা পিছিয়েছে। তবে, কবে রায় ঘোষণা করা হবে তা নির্ধারণ করেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (৪ মার্চ) রায় ঘোষণার নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল মামলায় রায় ঘোষণার জন্য ৪ মার্চ দিন ঠিক করে আদেশ দেন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মামলার অন্য আসামিরা হলেন- খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। আরও পড়ুনকার্নিশে ঝুলে থাকা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় পেছালো

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা পিছিয়েছে। তবে, কবে রায় ঘোষণা করা হবে তা নির্ধারণ করেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৪ মার্চ) রায় ঘোষণার নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল মামলায় রায় ঘোষণার জন্য ৪ মার্চ দিন ঠিক করে আদেশ দেন।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মামলার অন্য আসামিরা হলেন- খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ৫ জনের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

এরও আগে গত ৩ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

তারও আগে, গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম শুনানি করেন। রাষ্ট্রপক্ষ ওইদিন মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের সর্বোচ্চ সাজা দাবি করেন।

মামলার যুক্তিতর্কে প্রসিকিউশনের পক্ষে বলা হয়, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারাদেশের মতো রামপুরায়ও ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে তৎকালীন সরকারের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ১৯ জুলাই নিরস্ত্র আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ।

এছাড়া আরও দুজনকে শহীদ করা হয়। পুলিশের ঊর্ধ্বতনদের প্রত্যক্ষ নির্দেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর জবানবন্দিসহ নথিপত্রে এ মামলার পাঁচ আসামির সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণ হয়েছে। এই মামলায় আসামিদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি; গুলিতে শিশু বাসিত খান মুসার (৭) মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলায় ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হয়। এর আগে একই বছরের ৭ আগস্ট রাষ্ট্রপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থা।

এফএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow