রামসাগর এক্সপ্রেসে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রেললাইনে কাটা পড়ে দুদু মন্ডল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুদু মন্ডল সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের মৃত বেরাজ মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাঘাটার বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে পৌঁছালে দুদু মন্ডল ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম সরকার জানান, নিহত দুদু মন্ডল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। আজ সকালে অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আব
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রেললাইনে কাটা পড়ে দুদু মন্ডল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুদু মন্ডল সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের মৃত বেরাজ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাঘাটার বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে পৌঁছালে দুদু মন্ডল ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম সরকার জানান, নিহত দুদু মন্ডল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। আজ সকালে অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?