‘রামায়ণ’ ট্রেলার ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা
ভারতীয় সিনেমার বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আজ (৩০ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে প্রকাশিত প্রায় ৪ মিনিট ১০ সেকেন্ডের এই ট্রেলারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে দেখা গেছে রণবীর কাপুরের রাম, সাই পল্লবীর সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশের রাবণ চরিত্রকে। ট্রেলারের শুরুতেই দেখা যায় রাবণের শক্তিমত্তার এক ঝলক। বিশাল এক প্রাসাদের দরজা ভেঙে নিজের ক্ষমতার জানান দেন তিনি। এরপর রাবণের উত্থান এবং অযোধ্যার রাজা দশরথের পুত্র হিসেবে বিষ্ণুর অবতার রামের আবির্ভাব দেখানো হয়। ট্রেলারে রামের শৈশব, অসুরবধ, লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ, বনবাসে যাওয়া এবং সীতার সঙ্গে তার যাত্রার মতো রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত এবং দশরথের ভূমিকায় রয়েছেন অরুণ গোভিল। প্রথম টিজারের তুলনায় এবার অযোধ্যা ও লঙ্কার রাজকীয় পরিবেশ, বিশাল সেট, প্রোডাকশন ডিজাইন এবং আবেগঘন গল্প বলার দিকটিতে বেশি গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। আগের ঝলকে অতিরিক্ত ভিএফএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে যে সমালোচনা হয়েছিল,
ভারতীয় সিনেমার বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আজ (৩০ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে প্রকাশিত প্রায় ৪ মিনিট ১০ সেকেন্ডের এই ট্রেলারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে দেখা গেছে রণবীর কাপুরের রাম, সাই পল্লবীর সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশের রাবণ চরিত্রকে।
ট্রেলারের শুরুতেই দেখা যায় রাবণের শক্তিমত্তার এক ঝলক। বিশাল এক প্রাসাদের দরজা ভেঙে নিজের ক্ষমতার জানান দেন তিনি। এরপর রাবণের উত্থান এবং অযোধ্যার রাজা দশরথের পুত্র হিসেবে বিষ্ণুর অবতার রামের আবির্ভাব দেখানো হয়। ট্রেলারে রামের শৈশব, অসুরবধ, লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ, বনবাসে যাওয়া এবং সীতার সঙ্গে তার যাত্রার মতো রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত এবং দশরথের ভূমিকায় রয়েছেন অরুণ গোভিল।
প্রথম টিজারের তুলনায় এবার অযোধ্যা ও লঙ্কার রাজকীয় পরিবেশ, বিশাল সেট, প্রোডাকশন ডিজাইন এবং আবেগঘন গল্প বলার দিকটিতে বেশি গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। আগের ঝলকে অতিরিক্ত ভিএফএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে যে সমালোচনা হয়েছিল, এবার তা অনেকটাই কমেছে বলে মত দর্শকের একাংশের।
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম হয়নি। ট্রেলারে সানি দেওল অভিনীত হনুমান চরিত্রের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ভক্তদের ধারণা, দ্বিতীয় পর্বের জন্যই হয়তো চরিত্রটি গোপন রেখেছেন নির্মাতারা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ট্রেলারের ভিএফএক্স, আবহসংগীত, বিশালাকৃতির সেট, হাতির দৃশ্য এবং রঙের ব্যবহার দর্শকের একটি বড় অংশের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে, অনেকের মতে প্রায় ৪ হাজার কোটি রুপির বাজেটের বলে প্রচারিত একটি সিনেমার ট্রেলার হিসেবে এটি প্রত্যাশার পুরোটা পূরণ করতে পারেনি। কিছু দৃশ্যে গ্রিন স্ক্রিনের ব্যবহার স্পষ্ট হওয়ায় বাস্তবতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
অভিনয় নিয়েও চলছে বিস্তর আলোচনা। একাংশের দর্শকের মতে, রামের সংযত ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে সফল হয়েছেন রণবীর কাপুর। তবে অন্যদের দাবি, তার সংলাপ বলার ধরন চরিত্রটির সঙ্গে পুরোপুরি মানানসই হয়নি। অন্যদিকে যশের রাবণ রূপ ট্রেলারের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। তার উপস্থিতি, অভিব্যক্তি ও ব্যক্তিত্ব দর্শকের নজর কেড়েছে।
সব মিলিয়ে, ট্রেলার প্রকাশের পর থেকেই ‘রামায়ণ: পার্ট ১’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। তবে সিনেমাটি মুক্তির আগে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হচ্ছে নির্মাতাদের।
এমএমএফ
What's Your Reaction?

