রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২০ রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ রোগী। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডে চাপ বাড়ছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪২ জন। ডা. শংকর কে. বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, গত শনি থেকে সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত তিন দিনে ৮ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত মারা গেছে ৫ শিশু। নতুন তিন শিশুর মৃত্যুসহ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত সময়ে হামে

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২০ রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ রোগী। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডে চাপ বাড়ছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪২ জন।

ডা. শংকর কে. বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত শনি থেকে সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত তিন দিনে ৮ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত মারা গেছে ৫ শিশু। নতুন তিন শিশুর মৃত্যুসহ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত সময়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৪৬ শিশুর মৃত্যু হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow