রাশমিকা মান্দানার যে কথায় কাঁদলেন শাশুড়ি

তেলঙ্গানার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্প্রতি রাশমিকা মান্দানা ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির জন্য পুরস্কৃত হন। পুরস্কার তুলে দেন অভিনেতা রাম চরণ এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পুরস্কার গ্রহণের সময় রাশমিকার বক্তব্যে চোখে জল চলে আসে তার শাশুড়ি মাধবী দেবরকোন্ডার। রাশমিকা বলেন, ‌‘ওরা আমাকে নিয়ে কত মশকরা করল। আর এবার রাজ্যের তরফ থেকে আমি সম্মানিত হচ্ছি। অনেকটা পথ পার করেছি।’ তার এই বক্তব্য শুনে শাশুড়ির চোখে অশ্রু এসে যায়। তিনি নিজের চোখ মুছে নেন। রাশমিকা উল্লেখ করেন, ‘আগেও আমি কন্যার মতো আসতাম কিন্তু আজ আমি একজন পুত্রবধূ হিসেবে এখানে দাঁড়িয়েছি। এ জন্য গর্ববোধ করছি।’ অনুষ্ঠানে বিজয় উপস্থিত না থাকলেও শাশুড়ির সঙ্গে বসে হাসিমুখে আলাপও করেছেন রাশমিকা। রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ে করেছেন। এরপর হায়দরাবাদে হয়েছে তাদের প্রীতিভোজ। অনুষ্ঠান থেকে স্পষ্ট হলো, শাশুড়ি-মামুলি সম্পর্কের মধ্যেও রাশমিকা এবং মাধবী দেবরকোন্ডার মধ্যে রয়েছে আন্তরিক ঘনিষ্ঠতা।   এলআইএ

রাশমিকা মান্দানার যে কথায় কাঁদলেন শাশুড়ি

তেলঙ্গানার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্প্রতি রাশমিকা মান্দানা ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির জন্য পুরস্কৃত হন। পুরস্কার তুলে দেন অভিনেতা রাম চরণ এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

পুরস্কার গ্রহণের সময় রাশমিকার বক্তব্যে চোখে জল চলে আসে তার শাশুড়ি মাধবী দেবরকোন্ডার। রাশমিকা বলেন, ‌‘ওরা আমাকে নিয়ে কত মশকরা করল। আর এবার রাজ্যের তরফ থেকে আমি সম্মানিত হচ্ছি। অনেকটা পথ পার করেছি।’

তার এই বক্তব্য শুনে শাশুড়ির চোখে অশ্রু এসে যায়। তিনি নিজের চোখ মুছে নেন।

রাশমিকা উল্লেখ করেন, ‘আগেও আমি কন্যার মতো আসতাম কিন্তু আজ আমি একজন পুত্রবধূ হিসেবে এখানে দাঁড়িয়েছি। এ জন্য গর্ববোধ করছি।’

অনুষ্ঠানে বিজয় উপস্থিত না থাকলেও শাশুড়ির সঙ্গে বসে হাসিমুখে আলাপও করেছেন রাশমিকা।

রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ে করেছেন। এরপর হায়দরাবাদে হয়েছে তাদের প্রীতিভোজ। অনুষ্ঠান থেকে স্পষ্ট হলো, শাশুড়ি-মামুলি সম্পর্কের মধ্যেও রাশমিকা এবং মাধবী দেবরকোন্ডার মধ্যে রয়েছে আন্তরিক ঘনিষ্ঠতা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow