রাশিয়ার হয়ে লড়াকুদের জন্য নতুন আবাসনের ব্যবস্থা কিমের
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে নিহত সৈন্যদের পরিবারের জন্য পিয়ংইয়ংয়ে নতুন আবাসন প্রকল্প উদ্বোধন করেছেন।
সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে তার মেয়ে কিম জু আয়ে-কে সঙ্গে নিয়ে নতুন ফ্ল্যাট পরিদর্শন করতে দেখা যায়। এই উদ্যোগের মাধ্যমে নিহত সেনাদের ‘শহীদ’ হিসেবে সম্মান জানানো এবং দেশের ভেতরে ঐক্য জোরদারের চেষ্টা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করতে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে এবং প্রায় ২ হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এর বিনিময়ে দেশটি রাশিয়ার কাছ থেকে আর্থিক সহায়তা, সামরিক প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি পাচ্ছে। সম্প্রতি কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর নীতি ও সিদ্ধান্তকে ‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার অঙ্গীকারও করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, নতুন এই আবাসন প্রকল্পকে কিম দেশের জন্য প্রাণ দেওয়া সৈন্যদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে কিমের মেয়ে জু আয়ের উপস্থিতি তাকে সম্
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে নিহত সৈন্যদের পরিবারের জন্য পিয়ংইয়ংয়ে নতুন আবাসন প্রকল্প উদ্বোধন করেছেন।
সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে তার মেয়ে কিম জু আয়ে-কে সঙ্গে নিয়ে নতুন ফ্ল্যাট পরিদর্শন করতে দেখা যায়। এই উদ্যোগের মাধ্যমে নিহত সেনাদের ‘শহীদ’ হিসেবে সম্মান জানানো এবং দেশের ভেতরে ঐক্য জোরদারের চেষ্টা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করতে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে এবং প্রায় ২ হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এর বিনিময়ে দেশটি রাশিয়ার কাছ থেকে আর্থিক সহায়তা, সামরিক প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি পাচ্ছে। সম্প্রতি কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর নীতি ও সিদ্ধান্তকে ‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার অঙ্গীকারও করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, নতুন এই আবাসন প্রকল্পকে কিম দেশের জন্য প্রাণ দেওয়া সৈন্যদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে কিমের মেয়ে জু আয়ের উপস্থিতি তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখার আলোচনাকে আরও জোরদার করেছে।
এই মাসের শেষ দিকে পার্টি কংগ্রেসের আগে প্রকল্পটি চালু করা হয়েছে। সেখানে দেশের ভবিষ্যৎ নীতি ও নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।