রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৭, আহত ২১

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় রাতভর অন্তত সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, একটি ড্রোন বিধ্বস্ত হয়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ সময় নভোসুমানস্কি এলাকায় দুটি গুদামে আগুন ধরে যায়। গুদাম দুটির একটির প্রায় ১৬ হাজার বর্গমিটার এবং অন্যটি প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, গুদাম দুটি রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের। হামলার আশঙ্কায় প্রতিষ্ঠানটির ওই অঞ্চলের লজিস্টিকস কেন্দ্রগুলো খালি করে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং অধিকাংশ পণ্য ক্ষতিগ্রস্ত হয়নি। তবে সাময়িকভাবে পণ্য সরবরাহ সীমিত করে অন্য কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। এদিকে রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ একটি শিল্প স্থাপনায় পড়ে আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইয়েভগেনি সলনৎসেভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকা ও ক্রিমিয়ার ওপর ই

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৭, আহত ২১

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় রাতভর অন্তত সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, একটি ড্রোন বিধ্বস্ত হয়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ সময় নভোসুমানস্কি এলাকায় দুটি গুদামে আগুন ধরে যায়। গুদাম দুটির একটির প্রায় ১৬ হাজার বর্গমিটার এবং অন্যটি প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে, গুদাম দুটি রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের। হামলার আশঙ্কায় প্রতিষ্ঠানটির ওই অঞ্চলের লজিস্টিকস কেন্দ্রগুলো খালি করে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং অধিকাংশ পণ্য ক্ষতিগ্রস্ত হয়নি। তবে সাময়িকভাবে পণ্য সরবরাহ সীমিত করে অন্য কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।

এদিকে রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ একটি শিল্প স্থাপনায় পড়ে আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইয়েভগেনি সলনৎসেভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকা ও ক্রিমিয়ার ওপর ইউক্রেনের ছোড়া ৩৯৬টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়।

অন্যদিকে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি লজিস্টিকস কেন্দ্র ও নোভা পোশতার একটি টার্মিনালে হামলা চালিয়েছে বলে জানিয়েছে মস্কো। জাপোরিঝঝিয়ায় একটি ইস্পাত কারখানায়ও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তাদের দাবি, এসব স্থাপনায় ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সংরক্ষণ বা উৎপাদন করা হতো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow