রাশিয়া, উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সম্পর্ক জোরদার করছে বেলারুশ
রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে কাজ করছে বেলারুশ। বুধবার (১ এপ্রিল) এমন তথ্য জানিয়েছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিক রিজহেনকভ। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, বেলারুশ থেকে উত্তর কোরিয়া যাওয়ার যে কোনো পথ রাশিয়া হয়ে যায়, তাই এই তিন দেশের মধ্যে যৌথ প্রকল্পের সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে কাজ চলছে। রিজহেনকভ আরও জানান, ত্রিপক্ষীয় এই উদ্যোগে খুবই আকর্ষণীয় কিছু প্রকল্প রয়েছে এবং শিগগির দেশটির প্রেসিডেন্ট এ বিষয়ে চমক দিতে পারেন। এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো গত ২৫-২৬ মার্চ পিয়ংইয়ং সফর করেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন–এর সঙ্গে বৈঠক করেন। বিশ্লেষকদের মতে, এই ত্রিপক্ষীয় সহযোগিতা গড়ে উঠলে তা আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এই দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: তাস কেএম
রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে কাজ করছে বেলারুশ। বুধবার (১ এপ্রিল) এমন তথ্য জানিয়েছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিক রিজহেনকভ।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, বেলারুশ থেকে উত্তর কোরিয়া যাওয়ার যে কোনো পথ রাশিয়া হয়ে যায়, তাই এই তিন দেশের মধ্যে যৌথ প্রকল্পের সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে কাজ চলছে।
রিজহেনকভ আরও জানান, ত্রিপক্ষীয় এই উদ্যোগে খুবই আকর্ষণীয় কিছু প্রকল্প রয়েছে এবং শিগগির দেশটির প্রেসিডেন্ট এ বিষয়ে চমক দিতে পারেন।
এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো গত ২৫-২৬ মার্চ পিয়ংইয়ং সফর করেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন–এর সঙ্গে বৈঠক করেন।
বিশ্লেষকদের মতে, এই ত্রিপক্ষীয় সহযোগিতা গড়ে উঠলে তা আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এই দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: তাস
কেএম
What's Your Reaction?