রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

জামালপুর সদর উপজেলায় প্রায় দুই কিলোমিটার সরকারি রাস্তা থেকে ইট চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় চার আসামি জামিন নিতে গেলে তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক এ আদেশ দিয়েছেন। জানা গেছে, উপজেলার দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাদী হয়ে গত সপ্তাহে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।  মামলার আসামিরা হলেন- মৃত আমেছ আলীর ছেলে মান্নান, আ. মান্নানের ছেলে বিপুল, মৃত জহিরুল ইসলামের ছেলে মোমিন, মৃত জয়নার উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন, মৃত লাল মাহমুদের ছেলে শতী, মৃত আ. কাদেরের ছেলে ছোরহাব, মৃত ফলজুল হকের ছেলে সাইফুল,মেহেজ আলীর ছেলে সজিব, তাহের আলীর ছেলে ফজলুল হক এবং আব্দুল জব্বারের ছেলে শাওন। মামলার লিখিত অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২০ এপ্রিল বিকেল ৫টার মধ্যে বিভিন্ন সময়ে রাস্তার ইট চুরির ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, দিগপাইত ইউনিয়নের মেঘা দে

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

জামালপুর সদর উপজেলায় প্রায় দুই কিলোমিটার সরকারি রাস্তা থেকে ইট চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় চার আসামি জামিন নিতে গেলে তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক এ আদেশ দিয়েছেন।

জানা গেছে, উপজেলার দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাদী হয়ে গত সপ্তাহে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলার আসামিরা হলেন- মৃত আমেছ আলীর ছেলে মান্নান, আ. মান্নানের ছেলে বিপুল, মৃত জহিরুল ইসলামের ছেলে মোমিন, মৃত জয়নার উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন, মৃত লাল মাহমুদের ছেলে শতী, মৃত আ. কাদেরের ছেলে ছোরহাব, মৃত ফলজুল হকের ছেলে সাইফুল,মেহেজ আলীর ছেলে সজিব, তাহের আলীর ছেলে ফজলুল হক এবং আব্দুল জব্বারের ছেলে শাওন।

মামলার লিখিত অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২০ এপ্রিল বিকেল ৫টার মধ্যে বিভিন্ন সময়ে রাস্তার ইট চুরির ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, দিগপাইত ইউনিয়নের মেঘা দেওয়ানীর মোড় থেকে আয়নালের মোড় পর্যন্ত এবং ময়নার মোড় থেকে বয়লা খালব্রিজ হয়ে গজারি আটা ভাঙুনিঘাট পর্যন্ত সরকারি ইটের সোলিং রাস্তার প্রায় ৮ ফুট প্রস্থের ১ কিলোমিটার করে মোট ২ কিলোমিটার রাস্তার আনুমানিক ২ লাখ ৮০ হাজার পিস ইট চুরি হয়ে গেছে। চুরি হওয়া এই ইটের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মো. ফজলুল হক, মো. বিপুল মিয়া, মো. সাইফুল ইসলাম ও সজীব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সংসদ সদস্য ওয়ারেস আলী মামুনের উপস্থিতিতে আইনজীবী সমিতির সহসভাপতি জামিল হাসান উপস্থিত সবাইকে জিলাপি খাইয়ে রাস্তার উদ্বোধন করার পর প্রতারণা করে রাস্তার ইট চুরি করে নিয়ে বিক্রির ঘটনা কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মামলার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow