রাহুলের মৃতদেহের ছবি ছড়ানো নিয়ে তীব্র ক্ষোভ পূজার
সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে শোকের চেয়ে এখন ক্ষোভটাই যেন বেশি কাজ করছে অভিনেত্রী পূজা ব্যানার্জির মনে। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে হুহু করে ঘুরছে সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহের স্থিরচিত্র ও ভিডিও। আর অমানবিক এই আচরণ কিছুতেই মেনে নিতে না পেরে সরাসরি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে পূজা জানান এমন দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না। রাহুলকে একজন দুর্দান্ত অভিনেতা হিসেবে উল্লেখ করে পূজা বলেন এই মৃত্যুই প্রমাণ করে আমাদের পেশায় কতটা ঝুঁকি লুকিয়ে আছে। তিনি সরাসরি জানান দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এবং একটু হাততালির আশায় অভিনেতারা জীবনের অনেক বড় ঝুঁকি নেন এবং অনেক সময় মারাত্মকভাবে আহতও হন। এরপরই মৃতদেহের ছবি ছড়ানো নিয়ে নেটিজেনদের একহাত নেন পূজা। তিনি কড়া ভাষায় বলেন জীবন শেষ হয়ে যাওয়ার পর মৃত ব্যক্তিকে অন্তত মানুষ হিসেবে সম্মান করুন এবং কোনো বস্তু হিসেবে তাকে ব্যবহার করবেন না। যারা মৃতদেহের ভিডিও এবং ছবি ছড়াচ্ছে তাদের প্রতি ধিক্কার জানিয়ে পূজা সরাসরি বলেন আপনাদের একটু হলেও লজ্জা বা
সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে শোকের চেয়ে এখন ক্ষোভটাই যেন বেশি কাজ করছে অভিনেত্রী পূজা ব্যানার্জির মনে। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে হুহু করে ঘুরছে সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহের স্থিরচিত্র ও ভিডিও। আর অমানবিক এই আচরণ কিছুতেই মেনে নিতে না পেরে সরাসরি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে পূজা জানান এমন দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না। রাহুলকে একজন দুর্দান্ত অভিনেতা হিসেবে উল্লেখ করে পূজা বলেন এই মৃত্যুই প্রমাণ করে আমাদের পেশায় কতটা ঝুঁকি লুকিয়ে আছে। তিনি সরাসরি জানান দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এবং একটু হাততালির আশায় অভিনেতারা জীবনের অনেক বড় ঝুঁকি নেন এবং অনেক সময় মারাত্মকভাবে আহতও হন।
এরপরই মৃতদেহের ছবি ছড়ানো নিয়ে নেটিজেনদের একহাত নেন পূজা। তিনি কড়া ভাষায় বলেন জীবন শেষ হয়ে যাওয়ার পর মৃত ব্যক্তিকে অন্তত মানুষ হিসেবে সম্মান করুন এবং কোনো বস্তু হিসেবে তাকে ব্যবহার করবেন না। যারা মৃতদেহের ভিডিও এবং ছবি ছড়াচ্ছে তাদের প্রতি ধিক্কার জানিয়ে পূজা সরাসরি বলেন আপনাদের একটু হলেও লজ্জা বা মানবতা থাকা উচিত। মৃত ব্যক্তির পরিবার এবং তার ছোট শিশুটির কথা অন্তত একবার ভাবার অনুরোধ করেন এই অভিনেত্রী।
সবশেষে ‘টালিউড’ ইন্ডাস্ট্রিকে একটি পরিবার হিসেবে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি নিজের গভীর সমবেদনা জানান পূজা। রাহুলের বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি বলেন আমরা সবাই এই পরিবারেরই অংশ এবং এই শোক আমাদের সবার।
What's Your Reaction?