রাহুলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে নেমেছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর

ভারতের বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে। প্রায় তিন মাস হতে চললেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এবার সেই ঘটনায় সরাসরি নজর দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)। ওড়িশা সরকারকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে ডুবে মারা যান রাহুল। ঘটনার পর থেকেই নানা প্রশ্ন সামনে আসে। ইউনিট সদস্যদের বক্তব্য এবং পুলিশের হাতে থাকা কিছু ফুটেজের মধ্যে অসঙ্গতি পাওয়ার দাবি ওঠে। ফলে দুর্ঘটনা নাকি অব্যবস্থাপনার ফল- এ নিয়ে শুরু হয় বিতর্ক। রাহুলের মৃত্যুর পর বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন মহল। এ সময় সবচেয়ে বেশি সরব ছিল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটি দাবি করে, শুটিং চলাকালে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কারণেই প্রাণ হারাতে হয়েছে অভিনেতাকে। সম্প্রতি রাহুলের মৃত্যুর তদন্ত দ্রুত সম্পন্ন করার দাবিতে ভারতের প্রধা

রাহুলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে নেমেছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর

ভারতের বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে। প্রায় তিন মাস হতে চললেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এবার সেই ঘটনায় সরাসরি নজর দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)। ওড়িশা সরকারকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে ডুবে মারা যান রাহুল। ঘটনার পর থেকেই নানা প্রশ্ন সামনে আসে। ইউনিট সদস্যদের বক্তব্য এবং পুলিশের হাতে থাকা কিছু ফুটেজের মধ্যে অসঙ্গতি পাওয়ার দাবি ওঠে। ফলে দুর্ঘটনা নাকি অব্যবস্থাপনার ফল- এ নিয়ে শুরু হয় বিতর্ক।

রাহুলের মৃত্যুর পর বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন মহল। এ সময় সবচেয়ে বেশি সরব ছিল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটি দাবি করে, শুটিং চলাকালে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কারণেই প্রাণ হারাতে হয়েছে অভিনেতাকে।

সম্প্রতি রাহুলের মৃত্যুর তদন্ত দ্রুত সম্পন্ন করার দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানায় ‘এআইসিডব্লিউএ’। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তের সেই আবেদনের ভিত্তিতেই প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টি পর্যালোচনা করে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পিএমও ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর এবং রাজ্যের মুখ্যসচিবকে ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মৃত্যুর নেপথ্যের কারণ খতিয়ে দেখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

‘এআইসিডব্লিউএ’র অভিযোগ, ধারাবাহিকটির শুটিং চলাকালে একাধিক নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল। এ কারণে একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’র সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।

সংগঠনটির দাবি, শিল্পীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা যায় না। রাহুলের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহির মাধ্যমে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

আরও পড়ুন:
রহস্যময়ী নারীর সঙ্গে বাদশার ছবি, জড়ালো হানিয়া আমিরের নাম 
নতুন সিনেমার প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রহস্যের জট পুরোপুরি কাটেনি। তবে প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে তদন্তে নতুন গতি আসবে এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow