রাহুলের মৃত্যু নিয়ে যে প্রশ্ন ছুড়লেন অরিত্র

উত্তাল সমুদ্রের গর্জন হঠাৎ করেই যেন এক বিষাদসিন্ধুতে পরিণত হলো। টালিউডের পরিচিত মুখ, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়াটা যেন কোনো সিনেমার ট্র্যাজিক ক্লাইম্যাক্সকেও হার মানায়। ভারতের তালসারির নোনা পানিতে হারিয়ে গেল একটি প্রাণচঞ্চল জীবন। কিন্তু প্রশ্ন উঠছে ঠিক কী ঘটেছিল সেই  মুহূর্তে? হঠাৎ কেন সমুদ্রের পানিতে মৃত্যু হলো রাহুলের? এটি কি নিছকই প্রকৃতির কোনো নিষ্ঠুর পরিহাস, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চারিদিকে যখন হাজারো গুঞ্জন আর ধোঁয়াশা, ঠিক তখনই নীরবতা ভেঙে সরব হলেন রাহুলের সহ-অভিনেতা অরিত্র দত্ত বণিক। ভারতের এক গণমাধ্যমে রাহুলের মৃত্যু নিয়ে সাক্ষাৎকার দেন অভিনেতা অরিত্র বণিক দত্ত। তিনি বলেন, ‘আমি এই ঘটনায় চমকে গেছি। ভাবতেই পারছি না এটা কীভাবে ঘটল! রাহুলদা আমার শিক্ষাগুরু। পরিণত বয়সে অভিনয়ের শিক্ষা পেয়েছি। তার সঙ্গে আমার দাদা, ভাইয়ের সম্পর্ক। যখন এই ঘটনা শুনলাম, আমার আগে যিনি কেঁদেছেন তিনি আমার মা।’ তিনি আরও বলেন, একটা এত বড় শুটিং ইউনিট। বহু মানুষ। তার মধ্যে এভাবে একটা ঘটনা ঘটে গেল। কেউ কিছু করতে পারলেন না কেন! কেন এক শতাংশও সুযোগ পাওয়া

রাহুলের মৃত্যু নিয়ে যে প্রশ্ন ছুড়লেন অরিত্র

উত্তাল সমুদ্রের গর্জন হঠাৎ করেই যেন এক বিষাদসিন্ধুতে পরিণত হলো। টালিউডের পরিচিত মুখ, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়াটা যেন কোনো সিনেমার ট্র্যাজিক ক্লাইম্যাক্সকেও হার মানায়। ভারতের তালসারির নোনা পানিতে হারিয়ে গেল একটি প্রাণচঞ্চল জীবন। কিন্তু প্রশ্ন উঠছে ঠিক কী ঘটেছিল সেই  মুহূর্তে? হঠাৎ কেন সমুদ্রের পানিতে মৃত্যু হলো রাহুলের? এটি কি নিছকই প্রকৃতির কোনো নিষ্ঠুর পরিহাস, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চারিদিকে যখন হাজারো গুঞ্জন আর ধোঁয়াশা, ঠিক তখনই নীরবতা ভেঙে সরব হলেন রাহুলের সহ-অভিনেতা অরিত্র দত্ত বণিক।

ভারতের এক গণমাধ্যমে রাহুলের মৃত্যু নিয়ে সাক্ষাৎকার দেন অভিনেতা অরিত্র বণিক দত্ত। তিনি বলেন, ‘আমি এই ঘটনায় চমকে গেছি। ভাবতেই পারছি না এটা কীভাবে ঘটল! রাহুলদা আমার শিক্ষাগুরু। পরিণত বয়সে অভিনয়ের শিক্ষা পেয়েছি। তার সঙ্গে আমার দাদা, ভাইয়ের সম্পর্ক। যখন এই ঘটনা শুনলাম, আমার আগে যিনি কেঁদেছেন তিনি আমার মা।’

তিনি আরও বলেন, একটা এত বড় শুটিং ইউনিট। বহু মানুষ। তার মধ্যে এভাবে একটা ঘটনা ঘটে গেল। কেউ কিছু করতে পারলেন না কেন! কেন এক শতাংশও সুযোগ পাওয়া গেল না তাকে বাঁচানোর। গাফিলতি কেন ছিল? পর্যাপ্ত ব্যবস্থা ছিল না কেন?’

অরিত্রের কথায়, ‘এই মৃত্যুতে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা ময়নাতদন্ত, পুলিশি তদন্তে স্পষ্ট হবে। আমি এখনই বলছি না, তেমন কিছু ছিল। কিন্তু তাকে কেন বাঁচানো গেল না, কেউ কেন কিছু করতে পারলেন না এটা ভাবাচ্ছে। ইন্ডাস্ট্রিতে শিল্পীদের নিরাপত্তা আছে কিনা, এটাও দেখা প্রয়োজন।’

উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তীর পরিচালনায় নির্মিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় রাহুলের সঙ্গে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন অরিত্র। এছাড়া সম্প্রতি প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত একটি ছবির সম্পাদনার কাজ করছেন অরিত্র দত্ত বণিক। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow