রিকশা গ্যারেজে মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ

বগুড়ায় শহরের একটি রিকশার গ্যারেজ থেকে আলিফ নামের ১৬ বছর বয়সী এক কি‌শো‌রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের নিশিন্দারা সাঁকো এলাকার রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিফ বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার রিপন শাহ ছেলে। সে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যাবসা প্রতিষ্ঠানে কাজ করছিল। বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, সকা‌লে স্থানীয়রা ওই গ‌্যা‌রে‌জের ভেতরে আলিফের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তি‌নি আরও ব‌লেন, আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত সদর থানায় কোনো মামলা হয়নি।

রিকশা গ্যারেজে মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ

বগুড়ায় শহরের একটি রিকশার গ্যারেজ থেকে আলিফ নামের ১৬ বছর বয়সী এক কি‌শো‌রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের নিশিন্দারা সাঁকো এলাকার রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলিফ বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার রিপন শাহ ছেলে। সে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যাবসা প্রতিষ্ঠানে কাজ করছিল।

বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, সকা‌লে স্থানীয়রা ওই গ‌্যা‌রে‌জের ভেতরে আলিফের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তি‌নি আরও ব‌লেন, আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত সদর থানায় কোনো মামলা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow