রিজার্ভ চুরি: আজও তদন্ত প্রতিবেদন দেয়নি সিআইডি, নতুন তারিখ ২ জুলাই

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থচুরির ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই নতুন দিন ঠিক করেছেন আদালত। সোমবার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন এ দিন ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়। পরে সেই অর্থ ফিলিপাইনে স্থানান্তর করা হয়েছিল। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় আন্তর্জাতিক হ্যাকাররা এ অর্থ পাচার করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্ত

রিজার্ভ চুরি: আজও তদন্ত প্রতিবেদন দেয়নি সিআইডি, নতুন তারিখ ২ জুলাই

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থচুরির ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই নতুন দিন ঠিক করেছেন আদালত।

সোমবার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়। পরে সেই অর্থ ফিলিপাইনে স্থানান্তর করা হয়েছিল।

সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় আন্তর্জাতিক হ্যাকাররা এ অর্থ পাচার করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
 
এমডিএএ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow