রিয়ালের ঘরের অস্থিরতা নিয়ে মন্তব্য করতে নারাজ ফ্লিক

মাঠে ও মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের অবস্থা ভালো নয়। এল ক্লাসিকোর আগে তাই দলের পারফরম্যান্সের ওপর খুব একটা আস্থা রাখতে পারছেন না ভক্ত ও সমর্থকরা। রিয়াল টানা দ্বিতীয় মৌসুমের মতো শিরোপাহীন কাটাতে যাচ্ছে বলা চলে। এসবের মাঝেই ক্লাবের দুই খেলোয়াড় অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদরিকো ভালভের্দের হাতাহাতির ঘটনায় সাজঘরের অস্থিরতার খবরও এখন প্রকাশ্যে। দুজনকেই করা হয়েছে বড় অঙ্কের আর্থিক জরিমানা। এল ক্লাসিকোর আগে এমন ঘটনায় স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। তবে মাদ্রিদের ড্রেসিংরুমের অপ্রীতিকর ঘটনা নিয়ে মন্তব্য করতেই রাজি হননি বার্সা কোচ হান্সি ফ্লিক। সংবাদ সম্মেলনে রিয়ালের ড্রেসিংরুমের অস্থিরতা নিয়ে সাংবাদিকরা বার্সেলোনা কোচকে প্রশ্ন করতেই শান্তভাবে বললেন, ‘আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই না, সেটা আমার কাজ নয়।’ মন্তব্য না করলেও বিস্মিত হয়েছেন তিনি রিয়ালের সাজঘরের এমন খবরে , ‘এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম। তবে আমাকে ভাবতে হবে শুধু আমার ক্লাব আর দল নিয়ে।’ এল ক্লাসিকোয় হার এড়ানো গেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। বরাবরই উত্তেজনায় ঠাসা থাকে এল ক্লাসিকো। এমন অবস্থায় মাঠের বাইরের বিষয়

রিয়ালের ঘরের অস্থিরতা নিয়ে মন্তব্য করতে নারাজ ফ্লিক

মাঠে ও মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের অবস্থা ভালো নয়। এল ক্লাসিকোর আগে তাই দলের পারফরম্যান্সের ওপর খুব একটা আস্থা রাখতে পারছেন না ভক্ত ও সমর্থকরা। রিয়াল টানা দ্বিতীয় মৌসুমের মতো শিরোপাহীন কাটাতে যাচ্ছে বলা চলে।

এসবের মাঝেই ক্লাবের দুই খেলোয়াড় অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদরিকো ভালভের্দের হাতাহাতির ঘটনায় সাজঘরের অস্থিরতার খবরও এখন প্রকাশ্যে। দুজনকেই করা হয়েছে বড় অঙ্কের আর্থিক জরিমানা। এল ক্লাসিকোর আগে এমন ঘটনায় স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। তবে মাদ্রিদের ড্রেসিংরুমের অপ্রীতিকর ঘটনা নিয়ে মন্তব্য করতেই রাজি হননি বার্সা কোচ হান্সি ফ্লিক।

সংবাদ সম্মেলনে রিয়ালের ড্রেসিংরুমের অস্থিরতা নিয়ে সাংবাদিকরা বার্সেলোনা কোচকে প্রশ্ন করতেই শান্তভাবে বললেন, ‘আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই না, সেটা আমার কাজ নয়।’

মন্তব্য না করলেও বিস্মিত হয়েছেন তিনি রিয়ালের সাজঘরের এমন খবরে , ‘এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম। তবে আমাকে ভাবতে হবে শুধু আমার ক্লাব আর দল নিয়ে।’

এল ক্লাসিকোয় হার এড়ানো গেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। বরাবরই উত্তেজনায় ঠাসা থাকে এল ক্লাসিকো। এমন অবস্থায় মাঠের বাইরের বিষয়ে মনোযোগ দিতে চান না হান্সি ফ্লিক, ‘আমাদের মূল কাজ হলো খেলা এবং মাঠের পরিকল্পনায় স্থির থাকা। আমরা দারুণ একটা মৌসুম কাটাচ্ছি এবং কালও সেটার প্রতিফলন দেখতে চাই। আমি চাই দল হিসেবে খেলতে, অন্য কিছু নিয়ে ভাবার সময় আমার নেই।’

রিয়ালের সাজঘরে বিবাদ ও হাতাহাতির খবর পাওয়া গেলেও নিজের দলের সবার মাঝে বন্ধনটা নিয়ে ফ্লিক বেশ আত্মবিশ্বাসী। বার্সার একাডেমি লা মাসিয়ার একটা বড় ভূমিকা আছে এই বন্ধনের পেছনে বলেও মনে করেন ফ্লিক, ‘আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। লা মাসিয়া এটিকে বিশেষ করে তুলেছে, কারণ এখানে এমন খেলোয়াড়েরা আছেন, যারা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছেন। আমি বলছি না যে লকার রুমে কখনো কোনো সমস্যা হয় না, এমনটা হয়েই থাকে। কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে যোগাযোগটা দারুণ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

লা লিগায় রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা আগামীকাল জিতলে বা ড্র করলেই লিগ শিরোপা নিশ্চিত করবে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow